- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» বাবার সঙ্গে ফোনালাপ মুস্তাফিজের
প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এবারের আইপিএলে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। প্রতিটি ম্যাচেই হায়দরাবাদের একাদশে ঠাঁই পেয়েছেন তিনি।
আর প্রতি ম্যাচেই যেন নিজেরে সঙ্গে প্রতিযোগিতা করেন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্বই। প্রতিদিনই বলা যায় তিনি প্রশংসা পাচ্ছেন ক্রিকেট তারকাদের কাছ থেকে।
মুস্তাফিজের মতো ছেলে নিয়ে যে কোনো বাবারই গর্ব। মুস্তাফিজও তার বাবা-মার প্রতি যথেষ্ট অনুরক্ত। এই কথাই বলেছেন তার বাবা। মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী বলেন, প্রতিদিনই মুস্তাফিজের সঙ্গে কথা হয়।
মাঠে যাওয়ার আগে সে আমার সঙ্গে কথা বলে। দোয়া চায়। তার মায়ের সঙ্গে কথা বলে, দোয়া চায়। যতগুলো খেলা হয়, সবসময়ই আমার কাছ থেকে দোয়া চেয়ে মাঠে নামে সে। কখনও আমার সঙ্গে কথা না বলে মাঠে যায় না।
তিনি বলেন, আমরাও তার জন্য সব সময় দোয়া করি। সন্তানের জন্য তো বাবা-মা দোয়া করবেই। আর তার জন্য তো এখন আমার বিশ্বাস, সারা দেশের মানুষই দোয়া করে। সে তো ১৬ কোটি মানুষের সন্তান।
ভারতে মুস্তাফিজ কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ভালো আছে। আর ছেলে মানুষ তো! নতুন সফরে গিয়েছে। একটু-আধটু সমস্যা হচ্ছেই। ভাষার সমস্যা তো আছেই। গরমও সমস্যা করছে। থাকা নিয়েও একটু সমস্যা হয়।
এছাড়া আর কোন সমস্যা হয় না। আসলে আমার কাছে সব কিছু বলেও না। তবে ওর কথা শুনলে আমি বুঝি। তবে জিজ্ঞাসা করলে, বলে ভালো আছি। আপনারা দোয়া করবেন। তাহলে আরও ভালো থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৮ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


