শিরোনামঃ-

» ফিলিপ হিউজের ঘটনা পুনরাবৃত্তি, গুরুতর আহত অ্যাডাম

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ মুহূর্তে যেন ফিরে এলো ফিলিপ হিউজের মৃত্যুর স্মৃতি!‌ ছড়িয়ে পড়ল আতঙ্ক!‌ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস ফিল্ডিং করার সময় মাথায় চোট পেতেই!‌ কাউন্টি ক্রিকেটের খেলা চলছিল।

Manual3 Ad Code

মিডলসেক্সের অধিনায়ক ভোজেসের মাথার পেছনে এসে বল লাগে। পরিবর্ত হিসেবে খেলতে নামা এক ফিল্ডার উইকেট লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন। কিন্তু বলটি ধরতে পারেননি উইকেটকিপার জন সিম্পসন। উল্টে বলটি উড়ে এসে সোজা লাগে ভোজেসের মাথায়।

কিছুক্ষণের জন্য জ্ঞান হারান ভোগস। ফিজিও এবং অন্য ক্রিকেটাররা ধরাধরি করে ভোজেসকে মাঠের বাইরে নিয়ে যান। পরে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

22মিডলসেক্সের ম্যানেজিং ডিরেক্টর ফ্রেজার জানিয়েছেন, ‘‌অ্যাডামের জন্য খারাপ লাগছে। গোটা ঘটনায় আমরা হতাশ।

আসলে মাঠ থেকে ড্রেসিংরুমে নিয়ে আসার পরও, অ্যাডাম সুস্থ বোধ করছিল না। এ কারণেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

চিকিৎসকরা পরীক্ষা-‌নিরীক্ষা করে দেখবেন, সত্যিই কোনও সমস্যা আছে কি না।’‌ ক্রিকেট অস্ট্রেলিয়া গোটা বিষয়টিরও ওপর নজর রেখেছে।

Manual5 Ad Code

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031