শিরোনামঃ-

» সাকিব, মুস্তাফিজের দল আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে আজ

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ আইপিএলে আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

অন্যদিকে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

কলকাতা ও হায়দরাবাদ, ২ দলই নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে। জ্বলে উঠতে পারেননি সাকিব, মুস্তাফিজও।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ৩ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাকিব, ৪ বলে করেন ৬ রান। পরে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে অবশ্য ১টি উইকেট নিয়েছিলেন।

Manual2 Ad Code

অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে ২ ওভার বল করে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পুনের কাছে হেরে গিয়েছিল তার দল।

Manual7 Ad Code

আজ কলকাতা ও হায়দরাবাদ, ২ দলেরই তাই জয়ে ফেরার লড়াই। আর বাংলাদেশের ২ তারকা সাকিব ও মুস্তাফিজের লড়াইটা ছন্দে ফেরার।

Manual3 Ad Code

বর্তমানে ৬ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে ৩ জয়ে পঞ্চম স্থানে রয়েছে হায়দ্রাবাদ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930