- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা
প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ‘‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫-২০১৬ (সিলেট জেলা)‘’ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ৩০ এপ্রিল ২০১৬ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
‘‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫-২০১৬ (সিলেট জেলা)‘’ এর ফাইনাল খেলায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ৬৩ রানে দি এইডেড হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয় অর্থাৎ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ উক্ত টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর পক্ষে শিমুল ৫৯, বিল্লাল ৩৮ এবং সালমান ২০ রান করেন এবং দি এইডেডের পক্ষে আরিফ ৩ উইকেট, অন্তর ও রিমন ২ টি করে উইকেট এবং রাব্বি ও সাকিব ১ টি করে উইকেট লাভ করেন।
জবাবে দি এইডেড হাই স্কুল ৪৪.২ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। এইডেড এর পক্ষে রিমন ২৬ ও অন্তর ২৪ রান সংগ্রহ করেন এবং জামেয়ার পক্ষে মাহফুজ ৪ উইকেট, নাহি ৩ উইকেট, সালমান ২ উইকেট এবং সালমান ও আনোয়ার ১টি করে উইকেট লাভ করেন।
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় ‘‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫-২০১৬ (সিলেট জেলা)‘’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুপ্রিয় চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড এর ভাইস-প্রেসিডেন্ট হারুনুর রশীদ চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট অফিসার জাবেদ ইসলাম তাপস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম এ সাত্তার ও বিমলেন্দু দে নান্টু, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, ক্রীড়া সংগঠক আতাউর রহমান আতা, দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজির উদ্দিন ও সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সভাপতি ও বিসিবি’র বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম. মাহমুদ ইমন, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ টি এম ইকরাম ও সদস্য রানা মিয়া, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন ও সহকারী সম্পাদক তপন কুমার মালাকার, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেইন আরমান, আম্পায়ার ইছমত আলী ও স্কোরার রুমান আহমেদ, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান, শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ, প্রাইম ব্যাংক লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের খেলোয়াড় শিমুল (৪২ বলে ৫৯ রান তন্মধ্যে ৫টি ছক্কা ও ৩টি চারের মার রয়েছে)।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


