শিরোনামঃ-

» ৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্ম-নিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর ৪নং ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, হাউসিং এস্টেট ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর মাহবুব।

Manual6 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর ৪নং ওয়ার্ডের দর্শন দেউড়ী, আম্বরখানা, মজুমদারী, লেচুবাগান সহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এর আগে গত শুক্রবারও (২৭ নভেম্বর) ওয়ার্ডের বিভিন্ন মসজিদের মুসল্লি এবং খেলার মাঠে অভিভাবক ও যুবকদের মাঝে একই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় ওমর মাহবুব বলেন, বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

Manual6 Ad Code

সহজ আয়ের মিথ্যা প্রলোভনে পড়ে আমাদের তরুণ ও যুবসমাজ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আর্থিকভাবে নিঃস্ব হচ্ছে এবং মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ।

এর ফলে পরিবারে অশান্তি, ভাঙন এবং সমাজে চুরি, ছিনতাই ও অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ প্রজন্ম, নিরাপদ সমাজ ও সমৃদ্ধ সিলেট গড়তে হলে এখনই আমাদের সচেতন হতে হবে।

শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।

৪নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত ও নিরাপদ আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমার এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, হাউসিং এস্টেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ রফি, আবেদ আহমদ, হাউসিং এস্টেট ইয়ুথ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাবেল, আলভী আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মারুফ, জাহিদ আহমদ, নাবিল চৌধুরী, মইনুল ইসলাম, ফাহাদ আহমদ, মোহাম্মদ মাশরাফি, সাদমান আহমদ, আদনান সুফি, মাহমুদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30