- সাংসদ এম এ মালিকের বাড়িতে হামলার নিন্দা সিসিক প্রশাসকের
- সংস্কার করা হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন গ্রিন গ্যালারিও : সিসিক প্রশাসক
- এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন
- সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ
- সিলেটে ‘কাশীনাথ স্মরণোৎসব’ অনুষ্ঠিত
- ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক সমাবেশ
- আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোন অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কর্মসূচি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি।
দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করে যাচ্ছে। যেকোন ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা সচেতন ও ঐক্যবদ্ধ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্য সচিব হোসাইন আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি ছাত্রদলের সদস্য সচিব সাইফ আহমদ, যুগ্ম আহবায়ক মোকাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহবায়ক সৌরভ রায়হান, মহানগর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, জাবির হোসাইন, মো. খোবাইব, মহসিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা মো. ইমান হোসেন গাজী, আর এইচ ফাহিম, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা হুমায়ুন আজাদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আল বাসার, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, রিজু মিয়া, আদনান আহমদ তারেক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সাফি আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মোজাহিদ ইসলাম তারেক জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার
সর্বশেষ খবর
- সাংসদ এম এ মালিকের বাড়িতে হামলার নিন্দা সিসিক প্রশাসকের
- সংস্কার করা হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন গ্রিন গ্যালারিও : সিসিক প্রশাসক
- এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর