শিরোনামঃ-

» সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরীর চালিবন্দরস্থ বসন্ত মেমোরিয়েল স্কুলে গাছের চারা বিতরণ সহ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

এনসিসি ব্যাংক পিএলসি, লালদিঘীরপার শাখা ব্যবস্থাপক মো. আরশাদ উল্লাহ খান এর সভাপতিত্বে ও সুমন্ত গুপ্ত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বসন্ত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক বেবী রায়, ব্যাংক কর্মকর্তা মো. রবিউল আলম, পম্পা পাল চৌধুরী, এস এম ফজলে রাব্বি মিঠুন, স্কুলের সহকারি শিক্ষক আছমা আক্তার, সামজিল বেগম, অম্মিতা দত্ত চৌধুরী, প্রমুখ।

Manual1 Ad Code

এসময় বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তারা ভবিষ্যতে আর্থিকভাবে আত্মনির্ভরশীল হতে পারবে।

Manual3 Ad Code

সঞ্চয় শুধু টাকা জমানো নয়, এটি শৃঙ্খলা, ধৈর্য ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক তাদের হাতে যদি সঠিক আর্থিক জ্ঞান তুলে দেওয়া যায়, তাহলে দেশও উপকৃত হবে।

বক্তারা আরো বলেন, পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচি পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান দেওয়া অত্যন্ত প্রয়োজন।

স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হচ্ছে, যা তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয় করার আহ্বান জানান এবং অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের প্রয়োজন মেটানোর গুরুত্ব তুলে ধরেন।

Manual1 Ad Code

পরিবেশ সুরক্ষায় ও শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে এনসিসি ব্যাংক দেশব্যাপী বৃক্ষরোপণ এবং ছাত্রীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30