- জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক
- মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে সিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন
- তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে : নাসিম হোসাইন
- হিফজুর এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারেন দোয়া মাহফিল”
- নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সাথে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সৌজন্য সাক্ষাৎ
- কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
- নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
- ২৪টি দলের অংশগ্রহণ, বিজয়ী ৮টি দল; ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় মুখর স্কলার্সহোম টিলাগড়ের বিজ্ঞান মেলা
» জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৬ | শুক্রবার
এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে।
সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে। সিলেটের ক্রিকেটের উন্নয়নে স্থানীয় পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) সিলেট বিভাগীয় দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের ক্রিকেটের প্রসঙ্গ তুলে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটে ক্রিকেট চর্চা হয়ে আসছে। জাতীয় দলে সিলেট থেকে অনেক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।
কিন্তু সিলেটে খেলাধুলার পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।
স্থানীয়ভাবে স্পন্সররা এগিয়ে না এলে খেলাধুলার কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, এবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে ‘ক্রিকেট উইথ সামি’। সামির এই উদ্যোগ প্রশংসনীয়।
অন্যরাও খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করি।
সম্মিলিতভাবে সহযোগিতা করা গেলে সিলেটের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিনের খেলাধুলার যে সম্পর্ক রয়েছে, তা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ৩ অক্টোবর ময়মনসিংহের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সিলেট বিভাগীয় দলের এনসিএল অভিযান শুরু হবে।
সিলেটের ক্রিকেটাররা ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগীয় দলের জার্সি উন্মোচন করেন, আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবি কাউন্সিলর ও সিলেট বিভাগীয় দলের ম্যানেজার ইমতিয়াজ হোসেন তান্না, কোচ রাজিন সালেহ, সহকারী কোচ ইমরান আলী এনাম, স্পন্সর প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’র প্রতিনিধি ফখরুল ইসলাম ফারুক ও জাহিদুল ইসলাম সাদী, বিভাগীয় দলের অধিনায়ক জাকির হাসানসহ দলের সকল খেলোয়াড়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


