- জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক
- মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে সিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন
- তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে : নাসিম হোসাইন
- হিফজুর এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারেন দোয়া মাহফিল”
- নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সাথে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সৌজন্য সাক্ষাৎ
- কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
- নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
- ২৪টি দলের অংশগ্রহণ, বিজয়ী ৮টি দল; ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় মুখর স্কলার্সহোম টিলাগড়ের বিজ্ঞান মেলা
» মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে সিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সিলভার ভিলেজ এলাকাবাসীর উদ্যোগে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলভার ভিলেজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদকসেবী ও মাদক কারবারি, কিশোর গ্যাং, ইভটিজিংকারী, সংঘবদ্ধ চোরচক্র এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তাঁরা বলেন, সম্প্রতি সিলভার ভিলেজ এলাকায় মাদক কেনা-বেচা ও মাদক সেবন চলছে। যা একটি আবাসিক এলাকার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সিলভার ভিলেজ এলাকার কথিপয় কিছু লোক এ কাজের সাথে জড়িত। তবে তা সংখ্যায় খুবই কম। আমরা অনতিবিলম্বে মাদক বিক্রীর সাথে জড়িত এসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো।
এদিকে, মাদক বিক্রীর বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও লুটের প্রতিবাদ ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, মো. শাহজাহান খান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি সেলিম রানা, ৩০নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাফর হোসেন, ৩০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোহেল আহমদ কালাম, আব্দুস সালাম, ফকিরপাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী বশির আহমদ, রংধনু বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রানা, সমাজসেবক আব্দুল মান্নান, সৈয়দ মহসিন আলী, সিলেট মহানগর কৃষকদলের সদস্য সৈয়দ সেলিম আহমদ, মো. দিলাল উদ্দিন, মোহরম আলী, সাহেন আহমদ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মামুন আহমদ, সাবুল মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


