- জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক
- মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে সিলভার ভিলেজ এলাকায় মানববন্ধন
- তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে : নাসিম হোসাইন
- হিফজুর এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারেন দোয়া মাহফিল”
- নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সাথে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সৌজন্য সাক্ষাৎ
- কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
- নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
- ২৪টি দলের অংশগ্রহণ, বিজয়ী ৮টি দল; ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় মুখর স্কলার্সহোম টিলাগড়ের বিজ্ঞান মেলা
» নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক : আব্দুল কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৬ | শুক্রবার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক।
তিনি আরো বলেন, সিলেট সম্প্রীতির নগরী সেই ধারাবাহিকতা রক্ষা করে সনাতন ধর্মের আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সকল ধরণের সহযোগিতা করবে।
সিলেট জেলা ও মহানগরীর সকল আয়োজক কমিটিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সারদা হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতি বৎসরের ন্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
দুর্গাপূজার পূর্বেই ও পূজা চলাকালীন সময়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা যায়।
পূজায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক এর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন, কেউ যাতে গুজব ছড়িয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব।
সভায় শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন, জেলা শাখার সদস্য সঞ্জয় চন্দ্র নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সহ সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা সহ সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সহ সভাপতি বিশ্বজিৎ গুণ, জেলা সহ সভাপতি কাজল কান্তি দাস, উপদেষ্টা অপূর্ব শর্মা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, সদস্য উষা দাস, কোতোয়ালী সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, বিমানবন্দর থানা সভাপতি পিযুষ কান্তি তালুকদার, জালালাবাদ সভাপতি যুগল কিশোর গোস্বামী, মহানগর সাংস্কৃতিক সম্পাদক পরিমল সিনহা, জকিগঞ্জ উপজেলা সভাপতি হিরালাল বিশ্বাস, বিশ্বনাথ উপজেলা সভাপতি সুনীল কান্তি দে, ওসমানীনগর উপজেলা সা. সম্পাদক শংকর সেন, গোয়াইনঘাট সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার রায়, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক সিপন পাল, বিয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দক্ষিণ সুরমা সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, কানাই বিশ্বাস, জিতেন সবর প্রমুখ।
এবারের শারদীয় দুর্গাপূজা সিলেট জেলা পর্যায়ে সার্বজনীন ৪৪৮টি এবং পারিবারিক ২৬টি সর্বমোট ৪৭৪টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি, পারিবারিক ১৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে মোট ৬৩৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা মহানগর শাখার বর্ধিত সভার সিদ্ধান্ত মতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮টি নির্দেশনা প্রদান করা হয়।
জেলা ও মহানগর শাখার যৌথভাবে ১১ সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয় এবং পূজা কমিটিকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দরা বর্তমান সরকার শারদীয় দূর্গাপূজায় একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


