শিরোনামঃ-

» হেক্সাস গোবিন্দগঞ্জে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত; প্রায় ৩০০ শিক্ষার্থীকে সনদ প্রদান

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হেক্সাস গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ২০২৬।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্পোকেন ইংলিশ, বেসিক কম্পিউটার, গ্রামার ও কিডস কম্পিউটার কোর্স সফলভাবে সম্পন্ন করা প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালাম ও অনিমা।

এতে সভাপতিত্ব করেন, হেক্সাস গোবিন্দগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল মালিক শিপন।

প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিন উদ্দিন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও আইনজীবী আশরাফুর রহমান চৌধুরী, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমাদ উদ্দিন মানিক এবং কোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত।

দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, বুড়াইরগাঁও-এর প্রধান শিক্ষক মোহাম্মদ জয়দুল ইসলাম এবং গুহাওরি মাদ্রাসার সহকারী মৌলভি মাওলানা আবদুল গফুর।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সনদ অর্জনের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা, কম্পিউটার জ্ঞান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ।

Manual1 Ad Code

একে একে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হলে তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের বক্তব্য, অতিথিদের আলোচনা এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিথিরা শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে আরও মনোযোগ ও নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।

আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হেক্সাস গোবিন্দগঞ্জ ক্যাম্পাসে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

সনদ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিজেদের ভবিষ্যৎ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়েও আগ্রহ লক্ষ্য করা যায়।

Manual2 Ad Code

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শেখার প্রচেষ্টা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিয়মিত শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অতিথিদের মূল্যবান পরামর্শের মধ্য দিয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031