শিরোনামঃ-

» চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ
আসন্ন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছে সিলেট ব্যবসায়ী ফোরাম (ঝইঋ)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির প্যানেলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলীমুল এহছান চৌধুরী ও প্যানেল লিডার জুবায়ের রকিব চৌধুরী।
এ সময় সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ ও প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে প্যানেলের সদস্যরা আসন্ন চেম্বার নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

Manual4 Ad Code

মনোনয়ন ফরম সংগ্রহের সময় ফোরামের নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ, ঐক্য ও উন্নয়নকে সামনে রেখে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কার্যকরভাবে কাজ করার পাশাপাশি চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সিলেট ব্যবসায়ী ফোরাম কাজ করতে চায়। এ লক্ষ্যে আসন্ন নির্বাচনে চেম্বারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

এসময় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন, সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

তাঁরা আশা প্রকাশ করেন, সদস্যদের সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে ব্যবসায়ী সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে সিলেট ব্যবসায়ী ফোরাম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930