- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
- সিলেট বিভাগীয় মুফাসসির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
- সারি ঘাট লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান
- রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত
» দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
গ্রামীণ পর্যায়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সড়ক সংস্কারের কাজ আগামী মাস থেকে পর্যায়ক্রমে শুরু হবে
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সারা দেশে কিছুসংখ্যক সন্ত্রানী চোরাগুপ্তা হামলা করতে শুরু করেছে। ককটেল নিক্ষেপ করছে, বাসে অগ্নিসংযোগ করছে। দেশি-বিদেশি চক্রান্ত আজ আমাদের দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। কিন্তু আমাদের জিয়ার সৈনিক তরুণ প্রজন্ম এসব চক্রান্ত রুখে দিবে ইনশা আল্লাহ। এছাড়া সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মান্ধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। আমরা মানুষকে বিভ্রান্ত করতে আমরা দেব না ইনশাআল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গোলাপগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন- এই গোলাপগঞ্জের মাটিতেই আমাদের ৭ জন ভাই শহিদ হয়েছে। তাদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, রুহের মাগফিরাত কামনা করি। তারা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্রের জন্য। যে গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সর্বস্তরের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি।
নিজ নির্বাচনি এলাকার মানুষকে আবারও প্রতিশ্রুতি দিয়ে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- আপনারা দুই-তিনটি বছর আমাকে সময় দিন, আমি এই দুই উপজেলাকে উন্নয়নের মাধ্যমে বদলে দেবো। গোলাপগঞ্জ বাজারের সাথে সংযোগ সেতু, শরীফগঞ্জের সাথে সংযোগ সেতু, বাঘা গ্রামের সাথে সংযোগ সেতু- আমাদের মেয়াদেই শেষ করবো ইনশাআল্লাহ। এছাড়া গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভাঙাচুরা রাস্তাঘাটের কাজ ইনশাআল্লাহ আগামী মাস থেকে শুরু হবে। শুধু রাস্তাঘাট নয়- স্কুল, কলেজ, মাদ্রাসার ভবনগুলো, জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন পর্যায়ক্রমে আমরা করবো।
বক্তব্যের শেষে আগামী স্থানীয় সরকারের সব নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এদিকে, জনসভার আগে একটি বিক্ষোভ মিছিল গোলাপগঞ্জ পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
যুবদলের এই কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় সব ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার
সর্বশেষ খবর
- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর