শিরোনামঃ-

» চট্টগ্রামে ১৬ টাকার জন্য প্রতিবন্ধী শিশুকে অমানুষিক নির্যাতন!

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পতেঙ্গা থানার হাদীপাড়ায় ১ প্রতিবন্ধী শিশুকে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। নির্যাতনের শিকার ওই শিশুর নাম মিনহাজ (১৩)। আর নির্যাতনকারী ইসহাক স্থানীয় যুবলীগের নেতা।

Manual7 Ad Code

শনিবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ইসহাককে গ্রেফতার করলেও ১ দিনের মাথায় তিনি জামিনে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা থানার এতিম মিনহাজ কয়েক দিন আগে হাদীপাড়ায় তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। ঘটনার ২ দিন আগে আইপিএলের একটি খেলা নিয়ে তার মামা তারেকের সাথে ইসহাকের ২৪ হাজার টাকার বাজি হয়।

Manual3 Ad Code

এতে ইসহাক হেরে গেলেও বাজির টাকা না দিয়ে তাকে হুমকি দেন।

মিনহাজ শনিবার বিকেলে ইসহাকের দোকানে গিয়ে একটি চিপস ও ইউরো কোলা কিনে ১০ টাকা দিয়ে বাকি ১৬ টাকা মামার পাওনা টাকা থেকে কেটে নিতে বলে।

Manual3 Ad Code

এতে তিনি ক্ষিপ্ত হয়ে মিনহাজকে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এক পর্যায়ে পা দিয়ে শিশুটির গলা চেপে ধরেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031