- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
- সিলেট বিভাগীয় মুফাসসির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
- সারি ঘাট লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান
- রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
দিনব্যাপী কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ ইসলাম অ্যাডভোকেট।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী মো. খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আবুল ফজল অ্যাডভোকেট, সমিতির সাবেক সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ উদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ স ম মুবিনুল হক শাহিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন. সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আয়কর আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট রত্না সাহা, অ্যাডভোকেট ফাহমিদা সুলতানা স্বর্ণা, আয়কর আইনজীবী মোহাম্মদ মাকসুদ আলম, অ্যাডভোকেট সুনীল কুমার রায়।
দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট বলেন, আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইনভিত্তিক রিটার্ন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
করদাতাদের পাশাপাশি কর আইনজীবীদেরও এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। কর ব্যবস্থাপনাকেও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ফলে করদাতারা ঘরে বসেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এতে সময় ও শ্রম কমার পাশাপাশি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
তিনি আরও বলেন, অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি।
একই সঙ্গে কর আইনজীবীদের আধুনিক করব্যবস্থা ও অনলাইন রিটার্ন দাখিলের নিয়ম-কানুন সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অনলাইন আয়কর রিটার্ন দাখিলের আধুনিক ও সহজতর পদ্ধতি, ডিজিটাল ট্যাক্স রিটার্ন প্রক্রিয়ার খুঁটিনাটি এবং সংশ্লিষ্ট আইনি বিষয়াবলী নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য ও আইনজীবীবৃন্দ অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১ বার
সর্বশেষ খবর
- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর