- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» বীরকন্যা প্রীতিলতা ওদ্দেদার স্মরণে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর আলোচনা সভা
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বীরকন্যা প্রীতিলতা ওদ্দেদার ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাইস্হ সংগঠনের কার্যালয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সংগঠক রোমানা আক্তার রুমা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সোনিয়া বেগম, রেহেনা আক্তার, আছিয়া আফরোজ, দিপা বেগম, পারভিন আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ আহমদ ও মাহফুজ আহমদ,প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রীতিলতা জীবন দিয়ে দেখিয়েছেন দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ব পালনে নারী পুরুষের পার্থক্য নেই। নারীরা পিছিয়ে আছে তার কারণ তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে।
বক্তারা বলেন, প্রীতিলতা দেখিয়েছেন মানুষের মুক্তি সংগ্রামে নিজেকে নিবেদন করার মধ্য দিয়েই জীবনের সৌন্দর্য সৃষ্টি হয়।
মৃত্যু প্রীতিলতা জীবন কে থামিয়ে দিয়েছে কিন্তু তাঁর স্বপ্ন কে হত্যা করতে পারেনি।
দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, নারীর স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চলছে। এ লড়াইয়ে প্রীতিলতা এক অনিঃশেষ প্রেরণার উৎস।
বক্তারা বলেন, নারীরা সারাদিন গৃহস্থালির কাজ করেন, তারপরও তাদের শ্রমের স্বীকৃতি মেলে না।
অন্যদিকে সারাদেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে।
প্রতিদিন পত্রিকা খুললেই খুন-ধর্ষণ-অপহরণ-নির্যাতনের ঘটনা।
একটি নির্যাতনের ঘটনা বিভৎসতায়, বর্বরতায় আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে।
বক্তারা সারাদেশে নারী ও কন্যা শিশু হত্যা, ধর্ষণ, ফতোয়া, যৌতুক, উত্ত্যক্তকরণ সহ ঘরে-বাইরে সর্বত্র সকল প্রকার নারী নির্যাতন রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর