- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে সিলেট মহানগর বিএনপির সভাপতি বাদ পড়া আহত জুলাই যুদ্ধাদের তালিকা হস্তান্তর
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রস্তুতকৃত তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আযম খান, এমপি-এর কাছে হস্তান্তর করেছেন।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, তাঁদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা প্রয়োজন।
এসব আহত ব্যক্তির অবদান ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে তাঁদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে যাচাই-বাছাই করে প্রস্তুত করা তালিকাটি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালিকাভুক্ত আহতদের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি কার্যক্রমের আওতায় জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এ আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে বিভিন্ন শ্রেণিতে গেজেট প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন আশা প্রকাশ করছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে তাঁদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর