শিরোনামঃ-

» ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য, বস্ত্র ও খেলনা বিতরণ

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে নগরীর বাগবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবার (ছোটমণি নিবাস) এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী, নতুন বস্ত্র এবং খেলনা বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছোটমণি নিবাস প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স জেলা ৩১৫বি-১-এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন, লায়ন আসমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সেলিনা বাসিত, ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্বে) জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন  বলেন, ছোটমণি নিবাসের নিষ্পাপ শিশুরা সমাজেরই অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছোটমণি নিবাসের শিশুদের আনন্দ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে এই শিশুরা কখনোই নিজেদের একা ভাববে না। আমরা ভবিষ্যতেও এই শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের জন্য আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।

অনুষ্ঠানে ছোটমণি নিবাসের কর্মকর্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রঙিন খেলনা ও নতুন পোশাক পেয়ে নিবাসের শিশুদের মাঝে অন্যরকম এক আনন্দের জোয়ার মেতে ওঠে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930