শিরোনামঃ-

» সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন, সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর ছড়ারপাড়স্থ সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাউয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক অর্জুন ঘোষ, সিদ্দিকুর রহমান পাপ্পলু, আব্দুল কাদির সমসু, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদুজ্জা বদর, জাহাঙ্গীর খান, কয়েস বক্স, ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, পানেশ দে, খিজির হোসেন এনু, মিনহাজুর রহমান মিহাজ, মুমিনুর রহমান তামিম, আব্দুল হাশিম জাকারিয়া, জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম টিপু ও হাজী দেলোয়ার হোসেন দিনার, দিদারুল ইসলাম সুমন, এডভোকেট উবায়দুর রহমান ফাহমি, ইকবাল আহমেদ মাছুম, শরিফ আহমেদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান সনি, লায়েক আহমদ, এডভোকেট তারেক আহমদ, কয়েছ আহমদ, সাদ্দত হোসেন, কয়ছর মিয়া, সুলতান বিন টিপু, পাপ্পু আহমদ, মিলাদ আহমেদ, আনিসুর রহমান সাজু, নাজির আহমদ, অমর সানি মান্না, শাকিব শাহ, আকিব শাহ, রাহাত আহমেদ, ফারহান আহমেদ, রিফাত রহমান, শামসুল আলম, তফুর আহমদ, জালাল, মিঠু বক্স, শিপলু খান, মাসুম আহমদ ও শরীফ আহমদ প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “দলকে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে হলে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়েই দল আগামীতে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।”

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমসহ নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930