শিরোনামঃ-
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম জাকির হোসেন মজুমদার ছিলেন, দলের একজন অত্যন্ত নিষ্ঠাবান, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা।
দলের প্রতিটি সংকটে এবং স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
তাঁর এই অকাল মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জাহাঙ্গীর আলম জীবন ও সফিক নুর, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, আব্দুল মালেক, জেহিন আহমদ, তানিমুল ইসলাম তানিম, আব্দুল সালাম ও আক্তার আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর