- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
» সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর নাইওরপুলস্থ কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট অঞ্চলের সুপরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞ, জেলা প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কর্ণেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম, বীরপ্রতীক- সাবেক চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, (আর্কিটেক্ট/প্ল্যানার) জারিনা হোসেন, সদস্য (প্রকৌশল) ইলিয়াস আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রতিনিধি গৌতম দেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের অধ্যাপক মো. শাহীদুর রহমান, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তানভীর হাসান, সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) প্রতিনিধি পিংকি সাহা সহ অন্যান্য প্রতিনিধিগণ।
প্রথম এই পর্ষদ সভার মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা আরও গতিশীল হবে এবং রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার
সর্বশেষ খবর
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর