শিরোনামঃ-

» সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সাফল্যের আনন্দে মুখর হয়ে উঠেছিল সিলেটের জেলা শিল্পকলা একাডেমি।

মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

Manual1 Ad Code

এবারের বৃত্তি পরীক্ষায় বিশেষ সাফল্য অর্জন করেছে সিলেটের ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল।

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল থেকে মোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ফলাফলের দিক থেকে সিলেটের মধ্যে প্রথম এবং বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার সম্মিলিত ফল এই অর্জন।

ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক পংকজ কুমার দাস বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

৭৯ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন এবং এর মধ্যে ২৫ জনের ট্যালেন্টপুলে স্থান পাওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

Manual8 Ad Code

বাংলাদেশের মধ্যে তৃতীয় এবং সিলেটের মধ্যে প্রথম স্থান অর্জন আমাদের জন্য বিশেষ গৌরবের। এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব মো. মিজানুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নিয়ামত উল্লাহ, দি এইডেড হাই স্কুল, সিলেটের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সিলেট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মুহাম্মদ জাফর আহমেদ, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. খলিলুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাসেম এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, সিলেট মহানগর শাখার সভাপতি মো. সাজিদুর রহমান।

পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। একসঙ্গে ৭৯ শিক্ষার্থীর বৃত্তি অর্জন এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভের সাফল্যকে ঘিরে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

Manual1 Ad Code

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতেও বৃত্তির ফলাফলে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930