- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মই হতে পারে সর্বোত্তম আদর্শ।
মহানবী (সাঃ) শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ এবং তাদের সঙ্গে সম্মানজনক আচরণের শিক্ষা দিয়েছেন।
তাঁর সীরাতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত রয়েছে, তা অনুসরণ করেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়।
মহানবী (সাঃ)-এর সীরাত অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনার শপথ নিতে হবে এবং ইসলাম ও মানবতার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল এবং অফিস ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
সেমিনারে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক বলেন, মহানবী (সাঃ)-এর পুরো জীবনই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
শ্রমিকের গুরুত্ব, অধিকার ও মর্যাদা জানতে হলে রাসূল (সাঃ)-এর সীরাতের দিকে ফিরে যেতে হবে।
মালিক-শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়েও কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
এতে কর্মক্ষেত্রে ন্যায় ও পারস্পরিক কল্যাণ প্রতিষ্ঠার পাশাপাশি জীবনে বরকত আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ।
তাঁদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠলেও দিন শেষে তাঁরাই সবচেয়ে বেশি অবহেলা ও নির্যাতনের শিকার হন।
মহানবী (সাঃ) শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানবিক সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে এগিয়ে আসতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৫ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ


