শিরোনামঃ-

» শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে।

সফরকে কেন্দ্র করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন ও সংস্কারকাজের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতি আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন।

সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন সবসময় গুরুত্ব দিয়ে আসছে।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় এখানে ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে।

পাশাপাশি মহিলা ইবাদতখানা নির্মাণ, কবরস্থানের বাউন্ডারি নির্মাণ ও পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয়েছে। বর্তমানে মাজার এলাকায় একটি বড় প্রকল্পের কাজও চলমান রয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতি যেহেতু হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসবেন, তাই প্রস্তুতির সর্বশেষ অবস্থা সরেজমিনে দেখতে এসেছি।

এর আগে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছিল-কোন কোন কাজ সম্পন্ন করতে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে।

আজকের পরিদর্শনের মাধ্যমে সেসব কাজের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে।

তাঁর সিলেট সফরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আমি সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা ঐতিহাসিক এই সফরকে স্বাগত জানাতে এগিয়ে আসুন।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসবেন।

সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।

বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930