- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে : বাবলী পুরকায়স্থ
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তরুণীদের দক্ষ, আত্মনির্ভর ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, গার্ল গাইডস্ শুধু একটি সংগঠন নয়; এটি তরুণীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সমাজ ও দেশের প্রয়োজনে তরুণী শিক্ষার্থীদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরোও বলেন, প্রতিটি গাইডারের দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাঁদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা।
গাইডিংয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সিলেট অঞ্চলের গাইডাররা ঐক্যবদ্ধভাবে কাজ করে গাইড আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ওয়ারেন্ট গাইডার ও আঞ্চলিক কমিটির সদস্য পূর্ণিমা রানী দাশ তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, আঞ্চলিক সেক্রেটারি শাহানা জাফরীন রোজী, আঞ্চলিক উপদেষ্টা সালমা বাছিত, মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সূয়ারা, সুনামগগঞ্জের জেলা কমিশনার নাসিমা রহমান, সিলেট জেলা কমিশনার রুকসানা বেগম তুলি, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসানা আরা, সিলেট সদর উপজেলার স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, আঞ্চলিক কমিটির সদস্য শিপ্রা দে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন, গাইডার কাজী হাসিবা খাতুন। গীতাপাঠ করেন গাইডার অপরাজিতা রায়।
সম্মেলনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক শাখার গাইড নেতৃবৃন্দ, ট্রেইনার ও গাইডারগণ অংশ নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


