- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন
সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন
সনাতন ধর্মলাম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
দাপ্তরিক কাজে ঢাকার দিনগুলো কাটিয়ে হন্তদন্ত হয়ে নিজ নির্বাচনি এলাকার জনতার মাঝে ছুটে যাওয়া সাংসদের নাম অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নতুন এই সাংসদের রাত কি দিন- একটাই ভাবনা; দুই উপজেলার মানুষের জন্য কাজ করা।
এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজারে ছুটে বেড়িয়েছেন এমপি এমরান আহমদ চৌধুরী।
শনিবারের কর্মসূচির মধ্যে ছিলো বিয়ানীবাজারের মাথিউরায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে (দাসউরা বাজার সংলগ্ন) আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন।
এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমরান আহমদ চৌধুরী এমপি।
তাছাড়া হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ও করেন তিনি।
এসব কর্মসূচি ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম. এ. বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


