শিরোনামঃ-

» ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল মাদরাসার হিফজ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান খান এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ তানভীর হোসেন ইউশা এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী মামুন মিয়া সরকার বলেন, আদর্শ সমাজ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

আর আদর্শ সমাজ গঠনের জন্য প্রয়োজন নৈতিকতার শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী। সেই লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে আমি ইকরা মডেল মাদরাসা প্রতিষ্ঠিত করেছি।

Manual5 Ad Code

একাডেমিক শিক্ষার পাশাপাশি এখন আমরা হিফজুল কুরআন বিভাগের যাত্রা শুরু করলাম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহ সভাপতি কাউছার আহমদ, বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল, চুয়াবহর জামে মসজিদ এর ইমাম মাওলানা শামসুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রব রাজা, মাদরাসা পরিচালনা কার্যকরী পরিষদের সভাপতি আলি আজম, কার্যকরী সদস্য ইসলাম উদ্দিন, মাদরাসার অভিভাবক আব্দুর রহমান, কাজী আবশের আলী, কামাল আহমদ, মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আব্দুল আজিজ, সংগীত শিল্পী কায়েস খান প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ, নাত এবং বিভিন্ন পারফরম্যান্স শো করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930