- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে এ গণিত উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে সিলেট মহানগরীর বিভিন্ন স্কুলের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফুলকুঁড়ি আসর।
সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীতে এ আয়োজন করা হয়।
শাখা পরিচালক জুনাইদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং শাখা সহকারী পরিচালক ও ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসবের পরীক্ষা আহ্বায়ক মো. আবুল কাশেম আজাদের আহ্বানে উৎসবের আয়োজন সম্পন্ন হয়।
সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠকদের উপস্থিতিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষা ও অনুষ্ঠান কার্যক্রম পরিদর্শন করেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ও সমাজকল্যাণ অনুষদের অধ্যাপক প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও শাখা কিশোর থিয়েটারের উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী, ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক মাহবুব সরকার।
পরিদর্শনকালে অতিথিরা ফুলকুঁড়ি আসরের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
তাঁরা বলেন, শিশু-কিশোরদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতেও শিশু-কিশোরদের কল্যাণে আরও ব্যাপক ও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব শুধু একটি গণিত প্রতিযোগিতা নয়; শিশু-কিশোরদের গণিতভীতি দূর করার পাশাপাশি তাদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও মেধার বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, “শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত” এই প্রত্যয়কে সামনে রেখে ফুলকুঁড়ি আসর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালন করছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক



