শিরোনামঃ-

» নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিজ ডেস্কঃ
নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ইসকন সিলেট বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন ইসকন বাংলাদেশের সহসভাপতি, ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ ও ইসকন সিলেট বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

তিনি বলেন, “বিভাগীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সিলেট বিভাগের ধর্মীয়, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।”

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেট নগরের ইসকন মন্দিরের নতুন অভ্যর্থনা কক্ষে ইসকন সিলেট বিভাগীয় কমিটির পুনর্গঠন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ সভা চলে বেলা ৩টা পর্যন্ত।

সভায় ইসকন সিলেট বিভাগীয় কমিটির নতুন সম্পাদক হিসেবে ঔদার্য গৌর দাস ব্রহ্মচারীর নাম ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

তিনি বর্তমানে ইসকন হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজ নিজ দায়িত্বে বহাল রয়েছেন।

Manual5 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

সভায় গত এক বছরে বিভাগীয় কমিটির বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ ক্ষেত্রে গত বছরের কার্যক্রম, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

পাশাপাশি আগামী দিনের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী বক্তব্য দেন। তিনি বলেন, “যে যার দায়িত্ব আন্তরিকভাবে পালন করলে সংগঠনের কাজ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ভক্তদের সেবার পাশাপাশি মানুষের মধ্যে কৃষ্ণভাবনা ছড়িয়ে দিতে হবে।”

সভায় হবিগঞ্জে ইসকনের নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আগামী ১৩ নভেম্বর, শুক্রবার দিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের ইসকন মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

Manual3 Ad Code

এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নামহট্ট সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে নামহট্ট কার্যক্রম আরও সম্প্রসারণ, ভক্তদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও অনেকে বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে গত এক বছরে যার যার দায়িত্ব পালনের বিভিন্ন দিক উঠে আসে। ভবিষ্যতে নিজ নিজ দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি, ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ ও ইসকন সিলেট বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, নতুন বিভাগীয় সম্পাদক ঔদার্য গৌর দাস ব্রহ্মচারী,ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিভাগীয় প্রশাসন ও জনসংযোগ বিভাগের সহ-সম্পাদক রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের বিভাগীয় সদস্য বুদ্ধি গৌর দাস অধিকারী,ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারীসহ বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ও নেতৃবৃন্দ।

এ ছাড়া বিভাগীয় কমিটির সদস্য, ভক্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সবশেষে ইসকন হবিগঞ্জ মন্দিরের উদ্যোগে সভায় উপস্থিত সবার মধ্যে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পাঁচ ঘণ্টাব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930