শিরোনামঃ-

» শ্রমিক শ্রেণির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার লাইব্রেরী হল’এ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
জেলা কার্যকরী সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়।
দলীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই এক বর্ণাঢ্য লাল পতাকা র‌্যালী শহরের জিন্দাবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সম্মেলন স্থলে এসে ২য় অধিবেশনের কাজ শুরু হয়।
Manual2 Ad Code

২য় অধিবেশনের শুরুতেই গত সম্মেলন হতে এ পর্যন্ত সংঠনের নেতাকর্মী, শুভাকাঙ্খী এবং শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং  দাঁড়িয়ে এক (১) মিনিট শোক নিরবতা পালন করা হয়।

Manual7 Ad Code

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রজত বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ (শান্ত), মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইমান আলীসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হোটেল সেক্টরের শ্রমিকদের যেমন নেই চাকরির নিশ্চয়তা, তেমনি নেই জীবনের নিরাপত্তা।
হোটেল-রেস্টুরেন্ট মালিকরা দেশে প্রচলিত শ্রমআইনের তোয়াক্কা না করে তাদের মনগড়া ইচ্ছামাফিক স্বেচ্ছাচারী কায়দায় প্রতিষ্ঠান পরিচালনা করেন।
কাগজে-কলমে প্রচলতি শ্রমআইনে নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, দৈনিক ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত কাজে দ্বিগুণ মজুরি ও বছরে ২ টি উৎসব বোনাস প্রদান, মজুরি সহ সাপ্তাহিক দেড় দিন ছুটি, বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১৩ দিন উৎসব ছুটি, ১৪ দিন চিকিৎসা ছুটি, প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন ইত্যাদি অধিকার থাকলেও হোটেল সেক্টরে মূলতঃ তা বাস্তবায়ন করা হয় না।
শ্রমিকদের আইনী অধিকার বাস্তবায়নের দায়িত্ব সরকারের শ্রমদপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের থাকলেও তারা অনৈতিক আঁতাতের মাধ্যমে মালিকদের স্বার্থ রক্ষায় স্বীয় দায়িত্ব পালন করেন না।
গত ৫ মে ২০২৫ মজুরি গেজেট প্রকাশিত হয়। যে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে শ্রমিকরা তা দিয়ে মাসের ১০ দিন চলাও কঠিন।
এই নিম্নতম মজুরিরও মালিকরা বাস্তবায়ন করে না, আর সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ তা বাস্তবায়নে দৃশ্যমান কোন ভূমিকা পালন করেন না।
শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলন-সংগ্রামে পথে অগ্রসর হলে মালিক-সরকার একাকার হয়ে শ্রমিকদের উপর মামলা-হামলা, নির্যাতন চালায়।
শ্রমিকনেতা রজত বিশ্বাস বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার অতি উৎপাদন সংকট থেকে মুক্তির পথ হিসেবে যুদ্ধকে সামনে আনছে।
সাম্রাজ্যবাদীরা পুঁজি ও শক্তি অনুপাতে বিশ্বকে ভাগ-ভাটোয়ারার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে এ দেশকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতা তীব্রতর হয়ে আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্ত বেড়েই চলছে।
সাম্রাজ্যবাদী দেশগুলো মরিয়া বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে। দেশে দেশে যে যুদ্ধ সংঘটিত হয়ে বিশ্বযুদ্ধের বিপদ বৃদ্ধি করছে, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে বিশ্ববিপ্লব অগ্রসর করা এবং সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির নির্মম শোষণ লুণ্ঠনে দেশের শ্রমিক কৃষক জনগণের উপর যে খড়গহস্থ নেমে এসেছে তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করে নিয়ে যাওয়ার আহবান জানান।
মো. ছাদেক মিয়াকে সভাপতি ও জলিল মীরা (জসিম উদ্দিন)-কে সাধারণ সম্পাদক এবং মো. রাশেদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি শ্রমিকনেতা তফাজ্জল হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930