শিরোনামঃ-

» সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে এই নবজাতকদের জন্ম হয়। এদিকে একসাথে তিন সন্তানের জন্মের খবরে আনন্দে ভাসছে তাদের পরিবার।

Manual8 Ad Code

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর পশ্চিমবাগ এর বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ফুটফুটে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

একসাথে তিন সন্তানের জন্ম হওয়া প্রসঙ্গে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা: গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক এই সফল অস্ত্রপ্রচার করেন।

তিনি জানান, সাধারণ প্রসবের তুলনায় এটি একটি বিশেষ ও বিরল ঘটনা। নবজাতকদের দেখতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা আসছেন। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930