শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পেলিং বি প্রতিযোগিতা।

সোমবার (৩১ আগস্ট) কলেজটির ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। কয়েকটি ধাপে তাদের ইংরেজি বানান, শব্দজ্ঞান ও সাবলীল উচ্চারণের স্থানিক দক্ষতা যাচাই করা হয়।

Manual8 Ad Code

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও লেকচারার সজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী বলেন, তুমি যত বেশি কঠিন ও নতুন শব্দ শিখবে, ততই একজন দক্ষ ইংরেজি শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

শিক্ষার্থীদের নিয়মিত শব্দচর্চা, সঠিক উচ্চারণ অনুশীলন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে ভাষার সমৃদ্ধি ঘটানো উচিত।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, স্পেলিং বি শুধু প্রতিযোগিতা নয়; এটি নতুন শব্দ শেখার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বাড়ানোর একটি চমৎকার সুযোগ তৈরি করে।

ভুল করতে ভয় না পেয়ে প্রতিটি ভুল থেকে শেখার মানসিকতা তৈরি করতে হবে। এমন শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের শুদ্ধ ও সাবলীল ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জাকারিয়া আল মামুন এবং সিনিয়র লেকচারার মুইহয়ারা বেগম।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, ইংরেজি বিভাগের লেকচারার মেহেদী ইসলাম তাপাদার তানভি, প্রভাষক মুনাব্বির জোহান, প্রভাষক ওমর ফারুক এবং প্রভাষক তানভীর বিশ্বাস।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরিশেষে অতিথি, শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে সফল এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031