- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
» সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সহ চার দাবিতে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করছেন সিলেটের ২৩ টি বাগানের চা শ্রমিকরা। এ কর্মবিরতি অব্যাহত ছিল।
শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
চা শ্রমিকদের আরও দুই দাবি হচ্ছে- গেজেট-২০২৩ বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিত করা। আজ রবিবার ৩০ আগস্ট সকালে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট ভ্যালী বি ৭৭ রেজিঃ ইউনিয়ন আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটি, শ্রমিকবৃন্দ, ছাত্র যুবক।
সার্বিক সহযোগিতায়ঃ প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থা আলী বাহার সিলেট। সেদিন দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকরা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি আদায় না হওয়ায় দুই ঘন্টা করে কর্মবিরতি শুরু করেছেন বলে জানান শ্রমিকরা।
চা শ্রমিকের ৪ দফা দাবির মধ্যে দৈনিক মজুরি ৫০০ টাকা দিতে হবে, অগণতান্ত্রিক গেজেট বাতিল করতে হবে, চা শ্রমিকের আইনগতভাবে ভূমি মালিকানা নিশ্চিত করতে হবে, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘোষণা করতে হবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান বাজারের উচ্চমূল্যের কারণে স্বল্প মজুরিতে একটি পরিবারের পক্ষে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকা সত্যিই অত্যন্ত কঠিন, চাল, ডাল, তেল, এবং সবজির দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি।
বাজার খরচের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। দিনমজুর ও স্বল্প আয়ের শ্রমিকরা এই মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিলে সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ আহমদ ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা বেগম অংশ নিয়েছেন।
কর্মবিরতি-বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তব্য রাখেন, প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ( সাগর), আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরন গোয়ালা, আলীবাহার পূজা কমিটির সভাপতি কৃষ্ণ গোয়ালা, আলীবাহার পঞ্চায়েত কমিটির সহসভাপতি নাজমা বেগম,
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্যা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা।
আজকের দিনে এই মজুরি দিয়ে কোন ভাবেই একটি পরিবার দু’বেলা দু’মুঠো খেয়ে চলতে পারে না।
তাই দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিসহ চার দফ দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দালন চলবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার
সর্বশেষ খবর
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর