শিরোনামঃ-

» সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের মিলনায়তনে আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ সকল কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

Manual3 Ad Code

পরবর্তীতে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সিস্টেম এনালিস্ট সরকার ম. আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, বিদায়ী সভাপতি নিরঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ধ্রুব গৌতম, সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক খোদেজা খাতুন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম।

বৈদিক মন্ত্র পাঠ করেন, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহ সভাপতি প্রেমেন্দ্র কুমার রায়।

অভিষেক অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31