শিরোনামঃ-

» চা-বাগানের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ শুরু করেছে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী

নিউজ ডেস্কঃ
‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে সিলেটের বিভিন্ন চা বাগানের চা শ্রমিক পরিবারের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘কৃতি সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (২১ আগস্ট) বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, চা শ্রমিক পরিবারের সন্তানরা শত প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখায় এগিয়ে যাচ্ছে।

তাঁদের এই অর্জিত সাফল্য চা বাগান এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে এই তরুণরাই আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে। এটি সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদিরের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ।

Manual8 Ad Code

৬নং টুকেরবাজর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাব সদস্য ড. খন্দকার মুমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাক্কাতুরা চা-বাগানের এজিএম আজম আলী, ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, মো. ফখরুজ্জামান, সাহেদুর রহমান বাবলা, আব্দুল হান্নান, অ্যাডভোকেট রানা, পাবেল আহমদ, জাকির হোসেন, অ্যাডভোকেট কামাল আহমদ, লিয়াকত হোসেন, ইমরান আহমেদ চৌধুরী, মালেক আহমদ, হাবিবুর রহমান জুনেদ, ইসা তালুকদার, আমিনুল ইসলাম, ফয়সল আহমদ ও রশিদ আহমদ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031