শিরোনামঃ-

» মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় সভাপতির তাঁতীপাড়াস্থ বাসভবনে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।

এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সিলেট জেলা ওলামা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ, জাতি ও জাতীয়তাবাদী আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় অন্যায় ও বিশৃঙ্খলা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual4 Ad Code

আশা করি, ওলামা দল আগামী দিনেও দলের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

Manual3 Ad Code

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল আমিন, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আব্দুল হান্নান, ওলামা দল নেতা তাজ উদ্দিন, শামীম আহমদ লস্কর প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31