- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
- ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন
- চা-বাগানের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা
- ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়
- সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র্যালি ও আলোচনা সভা সম্পন্ন
- মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
» মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির
প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৬ | শনিবার
নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হতে হবে : মাওলানা আব্দুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা হলে জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম আরও বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েও ইসলামী আন্দোলনের গতিপথ স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়ে ওঠা এ সংগঠন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা গেলে মাত্র ছয় মাসে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
মাওলানা আব্দুল হালিম আরও বলেন, অতীতের জুলুমবাজদের মতো বর্তমান সরকারও যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দেয়, তাহলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে দায়িত্বশীলদের সময় দিতে হবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে।
শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমান প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪ বার
সর্বশেষ খবর
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
- ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন
- চা-বাগানের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর