- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
- সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’।
১৯ ও ২০ আগস্ট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, সংস্কৃতি মানুষের আত্মপরিচয়ের অন্যতম প্রধান অংশ।
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের নিজস্ব সাংস্কৃতিক শিকড়কে ধারণ করেই আধুনিক ও বিশ্বমানের জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।
নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড তাঁদের মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে অনন্য ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় লোকসংগীত, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যে মেতে ওঠে শিক্ষার্থীরা।
দীর্ঘদিনের প্রস্তুতি ও অনুশীলনের পর লোকসংগীতের সুর, রবীন্দ্রসংগীতের আবেশ, দেশাত্মবোধক গানের উদ্দীপনা এবং নৃত্যের নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের গভীর আবেগ ও মুগ্ধতায় বিমোহিত করে।
অনুষ্ঠানে কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনটির সার্বিক সমন্বয় ও দায়িত্বে ছিলেন, কলেজের সিনিয়র প্রভাষক রনজিত পুরকায়স্থ, প্রভাষক (সংগীত) জুঁই তালুকদার এবং প্রভাষক উমা সরকার।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও অভিনন্দন জানানো হয়।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে উৎসবের সমাপ্তি টানা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার
সর্বশেষ খবর
- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর