শিরোনামঃ-

» সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সাধারণ আলেম সমাজ সিলেট জেলার নতুন কমিটির অভিষেক এবং আলেম সমাজের ভাবনায় নতুন বাংলাদেশ; আমারও কিছু বলার ছিল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

সাধারণ আলেম সমাজ সিলেট জেলার আহ্বায়ক মাওলানা এহতেশামুল হক কাসেমির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আতাউল হক জালালাবাদি, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরি, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা যুবায়ের আহমদ কাসিমি, মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা রশীদ আহমদ, মাওলানা শাহ মমশাদ আহমদ এবং মাওলানা আহমদ শরীফ নোমান।

অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন, মাওলানা আহমদ কবীর খলীল, মাওলানা রিদওয়ান হাসান, মাওলানা আল মামুন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আকিফ আবদুল্লাহ, মাওলানা ইউসুফ আহমাদ, মাওলানা যফীর উদ্দীন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা নাছরুল্লাহ মুয়াজ, মাওলানা এনাম বিন সিদ্দীক এবং মাওলানা মিসবাহুর রহমান শামীম।

Manual2 Ad Code

উক্ত অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31