- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
- সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
» শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহর এর শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল উপশহর একাডেমিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ মেলায় হাউসের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপন করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও সৃজনশীল চিন্তাকে আরও বিকশিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী।
তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করে এবং এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।
প্রধান অতিথিকে নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও অভিভাবকরা, শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার
সর্বশেষ খবর
- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর