শিরোনামঃ-

» বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

বি.কে.এম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর  কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে : আলহাজ্ব মাওলানা এমরান আলম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ১নং ওর্য়াডের দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ আগষ্ট) বাদ মাগরিব স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বি.কে.এম ১নং ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা মাসকুর আহমদ, সাধারণ সম্পাদক মুফতি জাহিদ আহমদ জিয়া, মাওলানা আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বি.কে.এম দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হেকমতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষে কাছে পৌছে দিয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

Manual3 Ad Code

মাহফিলে সংগঠনের উদ্দেশ্য ও আদর্শকে ধারণ করে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে দরগাহ বাজারের ব্যবসায়ী মুহাম্মদ আলেক মিয়া, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ কলিম উদ্দিন, মুহাম্মদ নাজমুল ইসলাম, মুহাম্মদ কিবরিয়া আহমদ, মুহাম্মদ তারেক আহমদ সংগঠনে যোগদান করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31