- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র্যালি ও সমাবেশ
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে : আব্দুল কাইয়ুম চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দল ও দেশের যেকোন সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ত্যাগ ও অবদান চিরস্মরণীয়।
তিনি আরও বলেন, স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি সদস্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।
আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে তরুণ ও যুবসমাজকে সামনের সারিতে থাকতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতার পরিচালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলী মুহাম্মদ, নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, এমদাদ বক্স, কাওসান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া, সদস্য আব্দুল জলীল, আব্দুল মনাফ, সালেক আহমেদ, রুমেল আহমদ রোশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, সাইদুুল ইসলাম চৌধুরী, আায়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব মো: নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা, পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সদস্য সচিব দুলাল আহমদ, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ আলী, বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক সাবুল আহমদ, সদস্য সচিব আব্দুল মুকিত, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক মওদুদ আহমদ সুমন, বিয়ানীবাজর উপজেলার সদস্য সচিব আফজল আহমদ, কানাইঘাটের সদস্য সচিব ফারুক আহমদ সহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৬ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ


