- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভা
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
জনদুর্ভোগ লাঘবের চেয়ে দলীয়করণ ও নেতাকর্মী পুনর্বাসনেই সরকার বেশি ব্যস্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকারের ছয় মাসে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পায়নি।
জনদুর্ভোগ লাঘবের চেয়ে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র দলীয়করণ এবং রাষ্ট্র ও সরকারের বিভিন্ন পদে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনেই সরকার বেশি ব্যস্ত সময় পার করেছে। ফলে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক খুন-খারাবি, চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। জ্বালানি গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কলকারখানা বন্ধ হচ্ছে।
তিনি বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন থানার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর জনগণ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যাশা করেছিল। কিন্তু সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সরকারের বর্তমান কর্মকাণ্ড সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে থাকে, তাহলে এর রাজনৈতিক পরিণতি ভালো হবে না।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর