- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
- সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
» জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিমকে সিলেটে উষ্ণ সংবর্ধনা
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মো. বদরুজ্জামান সেলিমকে সিলেটে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী এবং জালালাবাদ গ্যাস ও রেডক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেডক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ বিমানবন্দর উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে বের হয়ে মোঃ বদরুজ্জামান সেলিম সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সেখানে আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। পরবর্তীতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে বিকেলে তিনি জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গতিশীল করা ও গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পেট্রোবাংলার আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার
সর্বশেষ খবর
- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর