শিরোনামঃ-

» তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন উন্নত নগরী গড়তে কাজ করছি

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বৃহত্তর স্বার্থে সড়ক নির্মাণের জন্য নিজেদের ভূমি ছেড়ে দেওয়ায় দক্ষিণ সুরমার তেলিরাই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন একটি উন্নত নগরী গড়ার কাজে হাত দিয়েছি। সবার সহযোগিতা অব্যাহত থাকলে অবশ্যই আমরা এ কাজে সফল হব।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা পরিদর্শন এবং সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, “তেলিরাই একটি অবহেলিত ও অনুন্নত এলাকা।

এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের গতি বাড়িয়ে অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।”

সিসিক প্রশাসক জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে এই এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। রাস্তা সম্প্রসারণের স্বার্থে অনেক এলাকাবাসী নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, যা প্রশংসনীয়।

Manual2 Ad Code

এ সময় তিনি তেলিরাইয়ের সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, একটিমাত্র রাস্তার কারণে তেলিরাইবাসীকে দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

Manual2 Ad Code

নগরবাসীর এই দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, শানর মিয়া, আজাদ মিয়া, এমদাই হোসেন, মো. আবুল কালাম আজাদ, এবং মো. শাহেদ আহমদসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় এলাকাবাসী সিসিক প্রশাসকের এই তদারকি ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31