শিরোনামঃ-

» পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।

Manual3 Ad Code

পূবালী ব্যাংক পিএলসি, পাঠানটুলা শাখা সিলেটের আয়োজনে মদিনা মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই বিশেষ প্রচারণামূলক ক্যাম্পেইন চলবে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন।

এসময় তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের সুফল, গ্রাহক নিরাপত্তা ও সহজ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্রেতারা অতি সহজেই নগদ টাকা ছাড়াই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, সিলেট পশ্চিম ও আঞ্চলিক কার্যালয়ের এসপিও গোলাম দস্তগীর, টুকেরবাজার শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, জালালপুর শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক এসপিও উত্তম চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার মো. জালাল উদ্দিন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসা সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান সহ পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা, মদিনা মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী এই প্রচারণায় ব্যবসায়ীদের বাংলা কিউআর সেবার আওতায় আনা এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31