- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠান।
সোমবার (১৭ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের ক্ষুদে শিক্ষার্থীদের গান, কবিতা, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি, প্রকৃতির সঙ্গে নিবিড় পরিচয় এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,, প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ।
প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক-প্রাথমিক শাখার শিক্ষিকাদের আন্তরিক পরিকল্পনা ও পরিচালনায় সম্পূর্ণ আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত রূপ নেয়।
বর্ষাকে কেন্দ্র করে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শাখার কোমলমতি শিশুদের পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃত্তি ও নৃত্য।
কখনো বৃষ্টির ছন্দ, আবার কখনো নৃত্যের তালে তালে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অডিটোরিয়ামে এক আনন্দমুখর আবহ তৈরি করে।
শিশুদের এই নিবিড় পরিবেশনা এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করলেও তাদের শিকড় বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
বর্ষাবরণের মতো আয়োজন তাঁদের নিজস্ব ঐতিহ্যকে জানার চমৎকার সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়।
বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে, তেমনি আমাদেরও প্রতিকূল পরিস্থিতিতে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
সব মিলিয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজের এই বর্ষাবরণ অনুষ্ঠানটি পরিণত হয় ক্ষুদে শিক্ষার্থীদের হাসি, গান ও উচ্ছ্বাসে ভরা এক অনন্য সাংস্কৃতিক উৎসবে।-
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর