- তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম
- পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
- ১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী
- চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান
- এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি
- এসআইইউ ইংরেজি বিভাগের আয়োজনে সিলেটে প্রথমবারের মতো পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০ আগস্ট
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
- ৯ প্রাণহানির পর স্লিপার বাসে অভিযান, বেঙ্গল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
» সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৬ | সোমবার
দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই
নিউজ ডেস্কঃ
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না, বরং উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই দেশের কৃষির চাহিদা ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন ও সহজলভ্য করার ওপর গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি কৃষকদের এসব যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা বাড়ানো জরুরি।
তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা গড়ে তুলতে হবে।
দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করে কৃষিযন্ত্রের উৎপাদন ও বাজারজাতকরণ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষি খাতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে আরও গতিশীল করে একটি টেকসই ও আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দেশীয় উপযোগী কৃষিযন্ত্রের উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব মাকসুদা ইয়াসমিন এবং পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান।
কর্মশালায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (CIMMYT Bangladesh)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ওয়েন ডানকান ক্যালভার্ট।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্রি’র এফএমপিএইচটি বিভাগের সিএসও ও বিভাগীয় প্রধান ড. মো. দুররুল হুদা।
কর্মশালায় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী সহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশীয় কৃষিযন্ত্রের উন্নয়ন, স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণ সহ কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
পাশাপাশি আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে উৎপাদিত বিভিন্নধরনের কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি যান্ত্রিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃষকের চাহিদা ও দেশের কৃষি ব্যবস্থার উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন ও উৎপাদনের পাশাপাশি এসব প্রযুক্তি কৃষকের কাছে সহজলভ্য করতে গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
কর্মশালায় দেশীয় কৃষিযন্ত্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির সম্প্রসারণ, বাজারজাতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি যান্ত্রিকীকরণ আরও গতিশীল হবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে কর্মশালায় আশা প্রকাশ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার
সর্বশেষ খবর
- তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম
- পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
- ১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- আগামীকাল সিলেট আসছেন জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম
- পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু
- ১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী


