- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল
- মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- ওয়াক্ফ এস্টেটের ভূমি ব্যবস্থাপনা নিয়ে খাদিমনগরে মতবিনিময় সভা
- সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- সিসিক প্রশাসককে মহারাজের কৃতজ্ঞতা; ঝুলনযাত্রার আমন্ত্রণ
» সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অভ্যন্তরের সড়কটি এলাকাবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ভেতরের সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতেন খাদিমপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের বাসিন্দারা।
সম্প্রতি সড়কটি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ভোগান্তি বেড়ে যায়।
এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে রোববার (১৬ আগস্ট) বিকেলে বিসিক এলাকায় যান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদ সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এলাকাবাসী সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগের বিষয়টি সিসিক প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন।
তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিসিকের ভেতরের এই সড়কটি ব্যবহার করে তারা যাতায়াত করে আসছেন।
সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে চলাচল করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
সিসিক প্রশাসকের উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসকের উদ্যোগ; খাদিমপাড়ায় দূর হচ্ছে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা
- ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে তোলার মাধ্যমে সিলেটের পর্যটন খাতকে সমৃদ্ধ করা হবে : বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- রাসূলের সুন্নত; মুসলিম জীবনের আলোকবর্তিকা
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর