শিরোনামঃ-

» মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।

সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। মৎস্য উৎপাদনে এই দুই উপজেলা আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে।

জাতীয় মৎস্য পক্ষ পালনের প্রথম দিন রবিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপদ্যকে সামনে রেখে রবিবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুকরণের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সবার আগে উপজেলা চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউএনও-এর বাংলোর পুকুরঘাটে এসে শেষ হয় এবং পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

Manual3 Ad Code

এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।

Manual5 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান,  সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31